রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ছিনতাইকারীরা গ্রেপ্তারের পরও আইনের ফাঁকফোকরে বেরিয়ে যায় : আইজিপি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদকাসক্ত কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলেও জাতিকে কিছু দিতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

(শনিবার, ৫ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘আমার শহর আমার দেশ, পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ এই স্লোগানে পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনে এসে তিনি এসব কথা বলেন।

পুলিশের মহাপরিদর্শক শিক্ষার্থীদের মাঝে মাদক ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পুরো এলাকায় মাদক ছড়িয়ে পড়েছে। মাদকাসক্ত কেউ ডাক্তার ও ইঞ্জিনিয়ার হলেও জাতিকে কিছু দিতে পারে না।

তিনি আরও বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা দেওয়ার জন্য কর্মসূচি হাতে নিয়েছি আমরা।

মাদক ছিনতাইকারী নির্মূল কেন হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সময় ছিনতাইকারী ও মাদক কারবারিদের একাধিকবার গ্রেপ্তারের পরও আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আবার অপরাধে জড়ায়। সাধারণ মানুষের প্রতি মাদক কারবারিদের তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

একই কর্মসূচিতে অংশ নিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, সমাজ মাদকমুক্ত রাখতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102