মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

তেজগাঁও শিল্পাঞ্চলে অভিযান, ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও সার্কেলের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধা জানতে পারেন, হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে একটি বড় গাঁজার চালান পিকআপযোগে ঢাকায় আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গত ৮ জুন রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও সার্কেলের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী-মগবাজার সড়কের পূর্ব পাশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাব-পোস্ট অফিসের উত্তর পাশে সন্দেহভাজন একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপের চালক বাবুল হাসান (২৩) এবং তার পাশে বসা রাসেল মিয়াকে (৩৫) আটক করা হয়।

তল্লাশিতে পিকআপের পেছনে থাকা দুটি বড় প্লাস্টিকের বস্তা থেকে স্কচটেপে মোড়ানো ২০টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়, যার প্রতিটির ওজন ৪ কেজি করে মোট ৮০ কেজি। এছাড়া একটি পলিথিন ব্যাগে থাকা আরও একটি পোটলা থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৮৬ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একে অপরের সহযোগিতায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিএনসি। রাসেল মিয়া জিজ্ঞাসাবাদে জানান, বাবুল হাসান তার পিকআপ ভাড়া করে মাদকদ্রব্য ঢাকায় নিয়ে আসছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন তেজগাঁও সার্কেলের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102