বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের বড় কুমিরা মাজার গেটের পূর্ব পাশে একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) এ ঘটনা ঘটে। নিহতরা হলো সিমা আক্তার (৯) এবং আব্দুল্লাহ (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু পুকুরে গোসল করতে নামলে অসাবধানতাবশত পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করে। উদ্ধারের পর দ্রুত তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত দুই শিশু তাদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে কুমিরা মাজার গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102