বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি: চীনের ক্রমবর্ধমান প্রভাব ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ উচ্ছেদের তালিকায় ৯৫ শতাংশই মুসলিম, নন্দীগ্রামে সাম্প্রদায়িক বৈষম্যের ভয়াবহ চিত্র এ বছর মার্কিন নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের পহেলা বৈশাখে পান্তা-ইলিশ : লোকজ ঐতিহ্য নাকি শহুরে প্রথা? সুস্থ জীবনের মূলমন্ত্র নিয়মিত ব্যায়াম গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ১৪ ঘোড়া উদ্ধার ইসরায়েল হামলা চালালেও যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া ১৬৫ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ : বিজিবি হাতিরঝিলে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাতিরঝিলে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

রাজধানীর হাতিরঝিল এলাকার মহানগর প্রজেক্ট পশ্চিম রামপুরার তিন নম্বর রোডের একটি তিন তলা বাসা থেকে মোছা. নাবিহা তাহসিন (১৬) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) সকালের দিকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নাবিহা তাহসিনের চাচাতো বোন মোছা. শারমিন জাহান জানান, নাবিহা কুর্মিটোলার সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। এক বছর আগে তার মায়ের মৃত্যু হওয়ার কারণে সে হতাশায় ভুগছিলো।

নাবিহার বাড়ি জামালপুর জেলার মিলনদহ থানার আদরা বাঘাডোবা গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ গোলাম রব্বানী। বর্তমানে পরিবারসহ তারা পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্ট ৩নং নম্বর রোডের ব্লক-ডি ৪৫ নং বাসার তৃতীয় তলায় থাকতেন।

স্বজনদের বরাতে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) দীনবন্ধু রায় জানান, তার মা মারা যাওয়ার পর থেকেই ওই মেয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়ে। এ থেকেই মেয়েটি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের পর প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102