মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

হঠাৎ জনসম্মুখে মাশরাফি, ভিডিও সম্পর্কে যা জানা গেল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি বিন মুর্তজার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ৬ এপ্রিল প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাশরাফির ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের এপ্রিল মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

উক্ত পোস্টে উল্লেখ রয়েছে, মাশরাফির মেট্রোরেলে করে সংসদে যাওয়ার দৃশ্য এটি। এ ছাড়া, আলোচিত দাবিটি ‘ভিত্তিহীন’ বলে মাশরাফি বিন মুর্তজার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা একটি পোস্ট করেছেন।

২০২৩ সালে মেট্রোরেলে করে মাশরাফির সংসদে যাওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে তার জনসম্মুখে আসার দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর হলো প্রকাশ্যে দেখা যায়নি মাশরাফিকে। এমনকি সাম্প্রতিক সময়ে মাশরাফি বিন মুর্তজার জনসম্মুখে আসার কোনো তথ্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102