বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে ‘জিয়া ভলিবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার স্মরণে আয়োজিত ‘জিয়া ভলিবল টুর্নামেন্ট’-এর এক সপ্তাহব্যাপী আয়োজনের পর আজ পর্দা নামল।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে ঢাকা জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। ফাইনালে পুলিশ সার্জেন্টদের ৩৫তম নবায়ন কোর্সের লাল দল এবং ৬ষ্ঠ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ফর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কোর্সের সবুজ দল মুখোমুখি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের প্রধান অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম।

তিনি বলেন, ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) আগত বিভিন্ন পদবীর পুলিশ সদস্যদের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ তুলে ধরা এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে উৎসাহিত করছেন, যার ধারাবাহিকতায় টিডিএসে এই ‘জিয়া ভলিবল টুর্নামেন্ট’ আয়োজন করা হয়েছে। এই ধরনের প্রতিযোগিতা পুলিশ সদস্যদের শারীরিকভাবে সক্রিয় ও প্রাণবন্ত রাখার পাশাপাশি আধুনিক বাংলাদেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণে রাখতে সহায়ক হবে।

আন্তর্জাতিক ফরম্যাটে অনুষ্ঠিত এই টুর্নামেন্টকে ঘিরে শুরু থেকেই পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। ফাইনাল ম্যাচ উপলক্ষে খেলা শুরুর প্রায় এক ঘণ্টা আগে থেকেই জেলা পুলিশ লাইন মাঠে দর্শকদের ভিড় জমতে থাকে। দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

টিডিএসে এই প্রথম শহীদ জিয়ার নামে ভলিবল টুর্নামেন্ট আয়োজন করায় মোহাম্মদ আব্দুল হালিম প্রশংসিত হন। ফাইনাল শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

এ সময় ট্রেনিং শাখার সকল কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102