মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি সিপিবির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

অন্তর্বর্তী সরকারের আমলে আমেরিকার সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে পথসভা কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে মধুবাগ মাঠে এ পথসভার আয়োজন করা হয়।

মোস্তান শেরের সভাপতিত্বে এবং থানা সম্পাদক কাল্লোল বানিকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ঢাকা উত্তর জেলা কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, জেলা কমিটির সম্পাদক লুনা নূর, কেন্দ্রীয় নেতা লাকি আক্তার, জেলা কমিটির সম্পাদক মোতালেব হোসেন এবং জেলা কমিটির সম্পাদক শ্যামল বিশ্বাস।

বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী এই বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতি হুমকির মুখে পড়বে। এর ফলে বাংলাদেশ আমেরিকা থেকে অধিক মূল্যে পণ্য কিনতে বাধ্য হবে এবং দেশীয় পণ্যের সুরক্ষা প্রদানে বাধাগ্রস্ত হবে। এতে দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ হারাবে এবং বিভিন্ন দেশে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে আমেরিকার অনুমোদনের প্রয়োজন হবে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। বক্তারা আরও বলেন, বাংলাদেশের বাণিজ্যনীতি ও অর্থনীতি জনগণের স্বার্থ সংরক্ষণ করে এবং জনগণের চাহিদা অনুযায়ী পরিচালিত হওয়া উচিত; আমেরিকার স্বার্থ বিবেচনা করে কখনোই বাণিজ্যনীতি পরিচালিত হতে পারে না।

সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, দেশের স্বার্থবিরোধী এই চুক্তির সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের যেন বিচারের আওতায় আনা হয়। অবিলম্বে এই চুক্তি বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্থানে আরও কয়েকটি পথসভা আয়োজন করা হবে এবং স্বাক্ষর সংগ্রহ করা হবে। আগামী মাসে এই চুক্তি বাতিলের দাবিতে জেলা কমিটির উদ্যোগে একটি সমাবেশ আয়োজনের ঘোষণাও দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102