শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কারা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। সবশেষ দল হিসেবে ইরাকের বিশ্বকাপে ওঠার মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের ৪৮ দেশ। এর আগে ৪২টি দেশ নির্ধারিত হলেও বাকি ছিল মাত্র ৬টি দেশ।

বুধবার (১ এপ্রিল) বিশ্বকাপ বাছাইপর্বের আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকার বিপক্ষে ১-০ গোলে জিতে ৪৭তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। সবশেষ স্পটের জন্য বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টায় লড়াইয়ে নামে ইরাক ও বলিভিয়া। মেক্সিকোর মন্টেরি শহরের এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে ইরাক।

এর আগে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ ফাইনাল শেষে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে সুইডেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক এবং বসনিয়া ও হার্জেগোভিনা।

২০২৬ সালের টুর্নামেন্ট দিয়ে ফিফা বিশ্বকাপে অভিষেক হবে জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও ও কেপ ভার্দের। এ ছাড়া ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে হাইতি ও কঙ্গো। আর ৪০ বছর বিরতি দিয়ে ফিরছে ইরাক।

 

এক নজরে বিশ্বকাপের ৪৮ দল ও ১২ গ্রুপ

 

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র

 

গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা

 

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি

 

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক

 

গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও

 

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, সুইডেন

 

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল্যান্ড

 

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে

 

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক

 

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

 

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডি.আর. কঙ্গো

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

মরক্কোর বিপক্ষে আগামী ১৩ জুনের ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। আর ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর সঙ্গে সহ-আয়োজক দেশ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের বিশ্বকাপের।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102