মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

নু স্টেডিয়ামে এবার ‘লিও মেসি স্ট্যান্ড’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

লিওনেল মেসি এবং ইন্টার মিয়ামি—এই রসায়ন যেন আধুনিক ফুটবল ইতিহাসের এক রূপকথা। ফ্লোরিডার এই ক্লাবটিতে যোগ দেওয়ার পর মাত্র তিন বছরেরও কম সময়ে ক্লাবটির ভাগ্য বদলে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। 

ট্রফিহীন ক্লাবকে উপহার দিয়েছেন লিগস কাপসহ একাধিক শিরোপা। এবার সেই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে নিজেদের নতুন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ সরাসরি মেসির নামে করার ঘোষণা দিয়েছে ইন্টার মিয়ামি।

ইন্টার মিয়ামি তাদের হোম ভেন্যু হিসেবে এতদিন ‘চেজ স্টেডিয়াম’ ব্যবহার করে আসলেও আগামী ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। এদিন ‘নু স্টেডিয়াম’ নামে তাদের নতুন নিজস্ব মাঠের উদ্বোধন হতে যাচ্ছে।

২৬ হাজার ৭০০ আসন বিশিষ্ট এই আধুনিক স্টেডিয়ামে অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে মিয়ামি। আর এই ঐতিহাসিক মুহূর্তেই ক্লাবটি তাদের সেরা তারকাকে দিচ্ছে এক বিরল সম্মাননা।

নু স্টেডিয়ামের একটি নির্দিষ্ট স্ট্যান্ডের নাম দেওয়া হয়েছে ‘লিও মেসি স্ট্যান্ড’। স্টেডিয়ামটির নিচের অংশের ১১৭-১২১ এবং ওপরের অংশের ২১৭-২২৩ সেকশন জুড়ে এই স্ট্যান্ডের বিস্তৃতি।

সাধারণত কোনো কিংবদন্তি খেলোয়াড় অবসরে যাওয়ার পর বা ক্লাব ছাড়লে তবেই এমন সম্মাননা জানানো হয়। কিন্তু মিয়ামি সেই প্রথা ভেঙে বর্তমানের মহাতারকাকে মাঠে থাকা অবস্থাতেই সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা আপনাদের সামনে নু স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ উপস্থাপন করছি। আমাদের নম্বর ১০ ও অধিনায়ক এখন বৈশ্বিক ক্রীড়া জগতে এক বিরল ও অনন্য উদাহরণের অংশ হতে যাচ্ছেন।

তিনি এমন একজন খেলোয়াড় যিনি নিয়মিত নিজের হোম স্টেডিয়ামে খেলছেন এবং সেই স্টেডিয়ামেই তার নামে একটি স্ট্যান্ড করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাধারণত এমন সম্মাননা অতীতকে ঘিরেই গড়ে ওঠে—নস্টালজিয়া ও স্মৃতি থেকে। কিন্তু এটি ভিন্ন। এটি বর্তমান থেকে জন্ম নিয়েছে। কাউকে সম্মান জানানো সব সময় একটি অধ্যায়ের সমাপ্তি নয়। কখনও কখনও এটি উপলব্ধি করা যে, আপনি এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102