বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাতরিঝিল থানার উদ্যোগে আজ ২৮ মার্চ, বিকাল ৪.৩০টার সময় মগবাজার বিটিসিএল স্কুল এন্ড কলেজ মাঠে ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল পূর্ব থানা আমীর এডভোকেট শেখ মোঃ জিল্লুর রহমান আজমীর সভাপতিত্বে ও হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারী ও মহানগরী মজলিসে শূরা সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় হাতিরঝিল থানার বিভিন্ন স্তরের জনগসাধারণকে নিয়ে এক ঈদপূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঈদপূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব সাইফুল আলম খান মিলন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) এর মাননীয় সংসদ সদস্য প্রফেসর মোকতার আলী এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক জনাব মোঃ হেমায়েত হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যও মহানগরী প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী মুহাম্মদ আতাউর রহমান সরকার, মহানগরী মজলিসে শূরা সদস্য মোঃ ইউছুফ আলী মোল্লা, খন্দকার রুহুল আমিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোঃ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি সাজজাদ হোসাইন শিহাবসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।