সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় সম্পদে বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদর বাজারের পথচারী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহান ও আব্দুল্লাহ আল ফয়সালের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

বিতরণকৃত লিফলেটে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে একাধিক সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

​​কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতারা জানান, জলবায়ু পরিবর্তন ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102