বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকিস্তান যেভাবে হোয়াইট হাউসের আস্থা অর্জন করল ভয়াবহ বন্যায় ডুবে যাচ্ছে দেশ, বড় মাপের বিদ্যুৎ বিপর্যয় সৌদি আরব ও ইরানের মধ্যে কেন এই শত্রুতা? টেলিকম মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোটি টাকায় বালুমহালের ইজারা, ছাত্রদল-বিএনপি নেতার টাকার উৎস নিয়ে প্রশ্ন ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডা. দীপু মনিকে, পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী স্পেনের পর এবার যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি ভারতের মুর্শিদাবাদে মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ এখনো বাতিল ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন: ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে আন্তর্জাতিক নিন্দা জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ আজ

আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন তারকা ক্রিকেটার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। ব্যক্তিগত কারণ ও আন্তর্জাতিক ক্যারিয়ারে মনোযোগ দিতে টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের তারকা ওপেনার বেন ডাকেট। 

৩১ বছর বয়সী এই ব্যাটারকে ২ কোটি রুপিতে দলে নিয়েছিল দিল্লি, যা ছিল তার ক্যারিয়ারের প্রথম আইপিএল চুক্তি।

ডাকেটের এই আকস্মিক সিদ্ধান্তের মূলে রয়েছে সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে তার হতাশাজনক পারফরম্যান্স। ১০ ইনিংসে মাত্র ২০২ রান করে ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটার এখন নিজের জায়গা ফিরে পেতে মরিয়া।

ইংল্যান্ড জাতীয় দলে টিকে থাকতে এবং লাল বলের ক্রিকেটে ছন্দ ফিরে পেতে তিনি আইপিএলের চাকচিক্য ছেড়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তার লক্ষ্য, ঘরোয়া ক্রিকেটে খেলে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করা।

তবে এই সিদ্ধান্ত ডাকেটের জন্য বড় ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে। বিসিসিআই-এর কঠোর নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি খেলোয়াড় যদি নিলামে দল পাওয়ার পর যুক্তিসঙ্গত কোনো চোট বা বড় কারণ ছাড়া টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেন, তবে তাকে পরবর্তী দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হতে পারে।

নিয়মটি কার্যকর হলে ২০২৭ ও ২০২৮ সালের আইপিএল বা এর নিলামে অংশ নিতে পারবেন না ডাকেট। ফলে তাকে আবার আইপিএলের মঞ্চে দেখতে ভক্তদের ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

ইতিমধ্যেই এই সিদ্ধান্তের জন্য দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ডাকেট। এক বিবৃতিতে তিনি জানান, দিল্লির হয়ে খেলার জন্য তিনি মুখিয়ে ছিলেন, কিন্তু দীর্ঘ এক শীতকালীন মৌসুমের পর মানসিকভাবে সতেজ হতে এবং নিজের খেলার মানোন্নয়নে এই বিরতি নেওয়া তার ক্যারিয়ারের জন্য এখন অপরিহার্য।

তিনি আরও বলেন, শারীরিক ও মানসিক ক্লান্তি কাটিয়ে উঠতেই তিনি আইপিএল থেকে বিরতি নিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102