মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মেট্রোরেলে তরুণ-তরুণীর ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের ভেতরে ধারণ করা এক জোড়া তরুণ-তরুণীর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, তুলনামূলকভাবে কম ভিড় থাকা একটি বগিতে তারা পাশাপাশি ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন। এক পর্যায়ে একে অপরকে আলিঙ্গন করছেন। এ সময় আশপাশে অন্য যাত্রীরাও ছিলেন।

ভিডিওটি বগির ভেতর থেকেই একজন যাত্রী গোপনে ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। এরপর থেকেই এটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে এবং নেটদুনিয়ায় নানা ধরনের আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এ ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। কেউ কেউ মনে করছেন, এটি ব্যক্তিগত আচরণের বিষয় হলেও জনসমক্ষে এমন ঘনিষ্ঠতা অনেকের কাছে অস্বস্তিকর হতে পারে। আবার অনেকে বিষয়টিকে জনসমক্ষে শালীনতার সীমা ও সামাজিক মূল্যবোধ নিয়ে তরুণদের জ্ঞানের ঘাটতির কথা উল্লেখ করেছেন।

অন্যদিকে, কিছু ব্যবহারকারী বর্তমান সামাজিক বাস্তবতার প্রসঙ্গ টেনে বলছেন, ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক কাঠামোর পরিবর্তনের প্রভাবও এমন ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, গণপরিবহনে এমন দৃশ্য ভাইরাল হওয়ার ঘটনা নতুন নয়। এর আগে ভারতের কলকাতার মেট্রোতেও অনুরূপ একটি ভিডিও সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছিল, যা নিয়েও সে সময় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102