সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাবে অন্তর্বর্তী সরকার : অর্থ উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বেতন কমিশনের দেওয়া সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে অন্তর্বর্তী সরকার নির্বাচনকালে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে যাবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, সম্প্রতি সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন।

পে-কমিশন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, পে-কমিশন একটা ভালো ইস্যু। আমরা পে-কমিশনের সুপারিশগুলো এক্সামিন করার জন্য একটা কমিটি করে দিয়ে যাব।

পরবর্তী সরকার যে এটা করবে, তার নিশ্চয়তা কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দিয়ে যাব টাকা-পয়সা, তারপর বলে যাব এটা রেকমেন্ডেশন। অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে, আশা করি এটি সফলভাবে বাস্তবায়িত হবে।

সরকার কেন এখনই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করছে না? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, গেজেট করা সোজা নয়, গেজেট করতে হলে ইমপ্লিমেন্টেশনে স্পষ্ট করে বলতে হয়, কোনটা কত দেওয়া হবে। মোট কথা, আমরা এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দিয়ে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102