নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে ফের মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই মির্জা আব্বাস মালয়েশিয়া যাচ্ছেন।
এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন থাকার পর ওই সময় দেশে ফিরেছিলেন বিএনপির এই নেতা।