সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

ফেসবুক পোস্টে যা বললেন নবনির্বাচিত শিবির সভাপতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল হিসেবে সিবগাতুল্লাহ সিবগা নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সদস্য সম্মেলনের মধ্য দিয়েই সংগঠনটির ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন তারা।

পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম লিখেন, ‘হে রব্বে কারিম! শহীদের রেখে যাওয়া প্রিয় এই কাফেলার বিশাল দায়িত্বপালন আমাদের জন্য সহজ করে দাও।’জানা গেছে, নুরুল ইসলাম সাদ্দাম সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন উদ্যোক্তা অর্থনীতিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমায় পড়াশোনা করছেন।

এদিকে, সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ছিলেন। এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্যসহ আরও দুটি সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন।

জুলাই গণ-অভ্যুত্থানে বিশেষ ভূমিকার জন্য তিনি বারবার আলোচনায় আসেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102