বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

হোস্টেল থেকে বেরোবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)  জান্নাতুল ফেরদৌসি টুম্পা নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদারপাড়ায় আপন লেডিস হোস্টেলের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় টুম্পার মরদেহ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, টুম্পা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন তিনি।

হোস্টেলে তার সঙ্গে থাকা সহপাঠীরা জানান, দীর্ঘ সময় ধরে রুমের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় এবং বিষয়টি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পুলিশ প্রশাসনের সহায়তায় দরজা ভেঙে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবারকে জানানো হয়েছে। তারা এলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102