বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

আসন্ন ঈদ উপলক্ষে খাদ্য-সামগ্রী বিতরণ করল  ফ্রেন্ডস ফাউন্ডেশন

শ্যামল কুমার মন্ডল,কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
আসন্ন ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফ্রেন্ডস ফাউন্ডেশন।
ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে অসহায় -দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে। এর ধারাবাহিকতায় আসন্ন ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য এলাকায় বিভিন্ন মানুষের পাশে যেয়ে খোঁজ খবর নিয়ে শতাধিক দরিদ্র মানুষের তালিকা তৈরি করে খাদ্য সামগ্রী( সেমাই,চিনি,তেল, নুডুলস,আলু, বাদাম, কিসমিস ) বিতরণ করেছে ।
 ১০:০০ টায় তারালী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর তারালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব কবীর হোসেন, সাতক্ষীরা সদর হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট আব্দুর রহমান,জনাব মিজানুর রহমান, (সহকারী শিক্ষক তারালী মাধ্যমিক বিদ্যালয়), নলতা ইউনিয়নের যুব জামাতের ওয়ার্ড সভাপতি জনাব বাকি বিল্লাহ, ফ্রেন্ডস ফাউন্ডেশনের সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 আয়োজক কমিটির প্রধান জনাব আফজাল হোসেন বলেন, আমরা এলাকার মানুষের পাশে থাকতে চাই।কাঁধে কাঁধ রেখে আমরা সুবিধা বঞ্চিত মানুষের সমাজে বেঁচে থাকার একটা শান্ত নীড় তৈরি করতে চায়। প্যানেল চেয়ারম্যান কবীর হোসেন বলেন,এ ধরনের কর্মকাণ্ডে আমরা খুব খুশি।আমরা গর্ববোধ করি এলাকার এ সকল সুসন্তানদের জন্য।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102