বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

রাজধানীর নাখালপাড়ায় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

রাজধানীর পশ্চিম নাখাল পাড়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র তেজগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। গ্রেপ্তারকৃতরা হলো: মো. আজিজুর ইসলাম (৩৫), মো. রাজু (২৮) ও মো. রফিকুল ইসলাম (৩০)।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি স্টিলের চাপাতি, দুটি চাকু, ২৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৩শ’ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, মাদক  বিক্রির নগদ ১৭ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএমপি জানায়, তেজগাঁও থানায় গ্রেপ্তারকৃত আজিজুরের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি, রাজুর বিরুদ্ধে পাঁচটি ও রফিকুলের বিরুদ্ধে একটি  মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102