বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

অপরাধ প্রতিরোধে ২১৮ টহল দল মোতায়েনসহ যেসব উদ্যোগ নিয়েছে র‌্যাব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

ছিনতাই-চাঁদাবাজিসব বিভিন্ন অপরাধ প্রতিরোধে সারাদেশে ২১৮টি টহল দল মোতায়েনসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে র‌্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশের বিভিন্ন স্থানে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, চাঁদাবাজিসহ সাধারণ মানুষের ওপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৪ ফেব্রুয়ারি দিনগত রাত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী র‌্যাবের আভিযান

যেসব উদ্যোগ নিয়েছে র‌্যাব-

১. র‌্যাব ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান বৃদ্ধি করা হয়েছে।

২. দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল/চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

৩. বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশিপূর্বক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

৪. ছিনতাইকারী, ডাকাত, চক্রান্তকারী, উসকানিদাতা, উগ্রবাদী, নিষিদ্ধ সংগঠন এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিষয়ে আগাম তথ্য সংগ্রহপূর্বক নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

৫. ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

৬. যেসকল অপরাধ প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে, সেসকল অপরাধের সত্যতা যাচাইপূর্বক প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার অভিযান বৃদ্ধি করা হয়েছে।

এ ছাড়া যেকোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে জেলা, মেট্রোপলিট্রন এলাকা-থানাভিত্তিক স্থানীয় র‌্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র‌্যাব ব্যাটালিয়ন অধিনায়নকে অবহিত করণসহ র‌্যাবকে (র‌্যাব কন্ট্রোল রুমের হটলাইন নম্বর: ০১৭৭৭৭২০০২৯) জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102