বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

মেট্রোরেলে একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
ছবিঃ সংগৃহীত।

মেট্রোরেলে একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড।

একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের মাইলফলক অর্জন করেছে মেট্রোরেল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল যাত্রীসেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে। এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে সম্পৃক্ত সবার পাশাপাশি সব যাত্রী, শুভানুধ্যায়ী ও অংশীজনদের ধন্যবাদ জানাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে নতুন এই অর্জনে সার্বিক নির্দেশনা ও পরামর্শ দেওয়ায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মানিত মেট্রোযাত্রীদের সেবায় আমরা নিবেদিত। আগামীর পথচলায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

 

গত ৩ ফেব্রুয়ারি মেট্রোরেলে সর্বাধিক প্রায় ৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করে। এর আগে গত ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী পরিবহন করে। বর্তমানে মেট্রোরেলে গড়ে সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করে বলেও জানিয়েছে ডিএমটিসিএল।

 

উল্লেখ্য, ঢাকা শহরের যানজট কমাতে ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল চালু করা হয়। পরে মতিঝিল পর্যন্ত রুট সম্প্রসারিত হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102