বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

পলাশে মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

পলাশে মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার।

নরসিংদীর পলাশে মহানবি হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির দায়ে অনন্ত কুমার ধর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঘোড়াশাল পৌর এলাকার বালিয়ার বকুতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অনন্ত কুমার ধর বকুলতলা গ্রামের নির্মল কুমার ধরের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত যুবক অ শ ই ধর নামে ফেসবুক আইডি থেকে মহানবি হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে অশালীন উক্তি করে, যা এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের নজরে পড়ে। পরে এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষিপ্ত হয়ে তার বাড়ি ঘেরাও করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় অভিযুক্ত অনন্ত কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102