বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

আমরা জনগণের পুলিশ, ব্রিটিশ পুলিশ নইঃ ডিএমপি কমিশনার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

আমরা জনগণের পুলিশ, ব্রিটিশ পুলিশ নইঃ ডিএমপি কমিশনার।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আমরা ব্রিটিশ পুলিশ নই, আমরা জনগণের পুলিশ। তাই যেকোনো জরুরি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় ন্যূনতম শক্তি প্রয়োগের বিভিন্ন কলাকৌশল আমাদের রপ্ত করতে হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

এ সময় তিনি প্রশিক্ষণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ ছাড়া প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশিক্ষণ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)- এর বিভিন্ন ইউনিটের ১৫০ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে চলমান পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় ন্যূনতম বল প্রয়োগের কলাকৌশলের ওপর বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102