বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

গাজীপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার।

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয় তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন চয়ন ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার কিছু পর শ্রীপুর থানা পুলিশ ওই বাড়িটি ঘেরাও করে। পরে ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারের পর পুলিশ সন্দেহ করে যে ওই ভবনে আরও কোনো অপরাধী বা মামলার আসামি লুকিয়ে থাকতে পারেন। এ কারণে বাড়িটিতে ফের অভিযান চালানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102