সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৫ আসনে, তৃণমূল ৯২ আসনে এগিয়ে সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের

রামপালে ছাত্রলীগ ও গণহত্যাকারী দল আওয়ামীলীগের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল।

মোঃ মাসুম শেখ,(মোংলা,রামপাল)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
রামপালে ছাত্রলীগ ও গণহত্যাকারী দল আওয়ামীলীগের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল।
বাগেরহাটের রামপালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে ছাত্র-জনতা।
এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, এমন নানা স্লোগানে কম্পিত হয় গোটা রামপাল সদর।
মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা।
বিক্ষোভ শেষে রামপাল উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় ভাংচুর করে। এছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেনের বাড়িতে ভাংচুর করে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা। বুধবার শেখ হাসিনার বক্তৃতা ইস্যুতে সারা দেশে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে । এর জের ধরেই রামপালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102