বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা বিদ্যুৎ-চালিত স্কুলবাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি চট্টগ্রামের জলাবদ্ধতার খবর ভিত্তিহীন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ৫ মে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন ট্রাম্পও হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ জেলে থেকে ঋণ পরিশোধ কঠিন, বিএনপি নেতাদের প্রসঙ্গে অর্থমন্ত্রী

বাগেরহাটের নবনিযুক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

মোঃ তরিকুল মোল্লা বাগেরহাট প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বাগেরহাটের নবনিযুক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

বাগেরহাটে পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ প্রদান করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

নবনিযুক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বিসিএস ২৫ ব্যাচের। এর আগে তিনি টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে তিনি খুব শীঘ্রই যোগদান করবেন।

এর আগে ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খানকে বদলি করে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে জন নিরাপত্তা বিভাগ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102