বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা বিদ্যুৎ-চালিত স্কুলবাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি চট্টগ্রামের জলাবদ্ধতার খবর ভিত্তিহীন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ৫ মে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন ট্রাম্পও হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ জেলে থেকে ঋণ পরিশোধ কঠিন, বিএনপি নেতাদের প্রসঙ্গে অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি : টিআইবি

ঢাকা মহানগর ডিবির প্রধান হলেন আশরাফুজ্জামান।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

ঢাকা মহানগর ডিবির প্রধান হলেন আশরাফুজ্জামান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) অতিরিক্ত কমিশনার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন মহা. আশরাফুজ্জামান। তিনি এখন থেকে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের স্থলে দায়িত্ব পালন করবেন।

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

ডিএমপির আদেশে বলা হয়, পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান এবং ডিবি থেকে মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম এ্যান্ড অপস শাখায় বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্প্রতি বেশ আলোচনায় ছিলেন ডিবির হারুন। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছয় সমন্বয়কারীকে তুলে এনে ডিবি কার্যালয়ে নিরাপত্তার কথা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আলোচনায় আসেন তিনি। এছাড়াও ডিবি হারুনকে বদলি করা হচ্ছে বলে গত কয়েকদিন থেকে গুঞ্জন উঠেছে। আজ ডিএমপির অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হলো।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102