রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে অনাকাঙ্ক্ষিত কারণে শেষ মিনিটে ম্যানসিটিতে এনজোর অভিষেক শর্ত পূরণ না হওয়ায় ইবির শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল ছয় মাসেই ‘বড় সাজ্জাদের সহযোগী’ ইকরাম জামিনে মুক্ত

ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলার সময় যুক্তরাষ্ট্রের হামলায় এক শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির খুজেস্তান প্রদেশে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পালটা হামলা চালিয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ ইরানের সিরিকে বিয়ে বাড়িতে আছড়ে পড়ে মার্কিন ক্ষেপণাস্ত্র। এ হামলায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।

হামলার পর প্রকাশিত ফুটেজে দেখা গেছে, একটি ভবনের দেয়াল ও জানালা উড়ে গেছে এবং মাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে। সংস্থাটি একটি হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন শিশুর ছবিও প্রকাশ করেছে।

সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান পরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-কে জানিয়েছেন, এ হামলায় ৬৩ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে ৫০ জনই নারী ও শিশু।

তিনি বলেছেন, আহতদের সবাইকে নিকটবর্তী শহর মিনাবের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওই ভিডিওতে শিশুটি বলেছে, ‘অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই আমি যুদ্ধবিমানের শব্দ শুনতে পেয়েছিলাম। আমরা সেখানে পৌঁছানোর পর একটি বিস্ফোরণ ঘটল। এটি ছিল খুবই জোরে। ইট, পাথর ও সিমেন্ট আমার মুখে ও মাথায় এসে লাগে এবং আরও অনেকে আহত হন। আমরা সবাই সাধারণ বেসামরিক নাগরিক ছিলাম।’

এদিকে, খুজেস্তান প্রদেশের নিরাপত্তাবিষয়ক উপগভর্নর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন। এতে আরও আটজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ‘সাম্প্রতিক হামলার চেষ্টা’র পর ইরানে হামলা চালানো হয়েছে।

ইরানে নতুন করে হামলা চালানোর পর পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইরাক, বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে স্থানীয় রাষ্ট্রীয় গণমাধ্যম ও জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102