রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলো সোনার দাম সালমান শাহর আকাশচুম্বী জনপ্রিয়তা ও কালজয়ী প্রভাবের নেপথ্যে বিকেলে শপথ নেবেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ, ট্রলার আটক দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি হেলালি-সেক্রেটারি মাহাবুবুর রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

টয়লেটে ‘বোমা’ লেখা দেখে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

দাম্মাম থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমানে টয়লেটের টিস্যু পেপারে ‘বোমা’ লেখা দেখতে পেয়ে জরুরি অবতরণ করা হয়েছে। তবে তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) বিমানটি আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পর এক যাত্রী টয়লেটে ‘বোমা’ লেখা দেখতে পান এবং বিষয়টি কেবিন ক্রুকে জানান। এরপর পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান।

অনুমতি পাওয়ার পর বিমানটি মূল টার্মিনাল থেকে দূরে নির্ধারিত একটি নিরাপদ বেতে অবতরণ করে। বিমানে থাকা ৩২ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে টার্মিনাল ভবনে নেওয়া হয়।

পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ও নিরাপত্তা বাহিনী পুরো বিমানজুড়ে তল্লাশি চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর কোনো বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ বস্তু না পাওয়ায় ঘটনাটিকে ভুয়া বোমা আতঙ্ক হিসেবে ঘোষণা করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কে বা কারা টিস্যু পেপারে ‘বোমা’ লিখেছে, তা শনাক্তে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102