রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
কমলো সোনার দাম সালমান শাহর আকাশচুম্বী জনপ্রিয়তা ও কালজয়ী প্রভাবের নেপথ্যে বিকেলে শপথ নেবেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ, ট্রলার আটক দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি হেলালি-সেক্রেটারি মাহাবুবুর রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

নেপালে চ্যাটজিপিটি দিয়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট বানিয়ে ত্রাণের নামে প্রচার, যুবক গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বন্যার ঘটনায় প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান দেওয়ার দাবি করে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে নেপালের রামেছাপে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ভগবান কার্কি (৩২)। তিনি গোকুলগঙ্গা গ্রামীণ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছে রামেছাপ জেলা পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, রাসুয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য গঠিত সরকারি তহবিলে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন— এমন দাবি করে একটি ভুয়া ব্যাংক স্টেটমেন্ট তৈরি করেন কার্কি। পরে তিনি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কার্কি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি (ChatGPT) ব্যবহার করে ভুয়া নথিটি তৈরি করেন। ওই নথিতে তিনি নিজের কিউআর কোড (QR Code) যুক্ত করেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

ঘটনাটি পুলিশের নজরে আসার পর কার্কিকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ বলছে, প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলের নামে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি সম্ভাব্য আর্থিক জালিয়াতির উদ্দেশ্যেও এমন কর্মকাণ্ড করা হয়ে থাকতে পারে।

রামেছাপ জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল রাউত জানিয়েছেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102