রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিকেলে শপথ নেবেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ, ট্রলার আটক দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি হেলালি-সেক্রেটারি মাহাবুবুর রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

রোমান্টিক নাটক-সিনেমা নিয়ে নোটিশ: ক্ষুব্ধ তারকারা, সংগঠনগুলোর যৌথ প্রতিবাদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

শুধু প্রেমভিত্তিক চলচ্চিত্র-নাটক নির্মাণ ও সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সরকারের তিন সচিব ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর ওই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

আইনি নোটিশ জারির খবরটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। ক্ষোভ প্রকাশ করছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। তারাও পাল্টা প্রতিবাদ জানিয়ে সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিচ্ছেন।

শবনম ফারিয়া বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন। মজার ছলে এ অভিনেত্রী বলেন, “ভাগ্যিস আমার প্রেমের নাটক করার মতো বয়স নাই! আমার কোনো টেনশন নাই! এখন থেকে পরকীয়ার নাটক হবে শুধু! অথবা এক স্বামীর চার স্ত্রী, তারা একসাথে ঘুড়ে, খায় টিটটক করে এমন গল্প বা চুরি, ডাকাতি, চাদাবাজি, হাইজ‍্যাকের গল্প, কিংবা এখন থেকে শুধু ছেলেরাই নাটক করতে পারে। মেয়েরা এইসব অ্যাক্টিং বাদ দিয়ে বাজার থেকে সি-ফুড কিনে রান্না করে টেবিলে ঢেলে দিবে!”

পরিচালক কৌশিক শংকর দাস খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি বলেন, “এককালে রোমান্টিক নাটক নির্মাণ করে সুনাম আর দুর্নাম দুটোই হয়েছিল। সুনাম হয়েছিল কারণ সাধারণ দর্শকরা খুব পছন্দ করেছিলেন নাটকগুলো। আর দুর্নাম কারণ বোদ্ধা দর্শক আর নির্মাতাদের ধারণা ছিল এই ‘সস্তা’ নাটকগুলো নির্মাণ করা খুব সহজ এবং আমাদের দুই পয়সার পাত্তা দিতেন না তারা। ভালো মন্দ যাই হোক- ভাগ্যিস তখন কেউ আমাদের লিগ্যাল নোটিশ পাঠায়নি!”

 

অভিনেতা রওনক হাসান পরিচালক কৌশিক শংকরের মন্তব্যের ঘরে লেখেন, “বলাৎকার নিয়ে নাটক করবেন দাদা। অসুবিধা নাই।” আইনি নোটিশের খবরের ফটো কার্ড শেয়ার রওনক হাসান নিজেও একটি পোস্ট দিয়ে লেখেন, “নাটক-সিনেমা চলবে। তবে…।” এ পোস্টের মন্তব্যের ঘরে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ লেখেন, “খুব ভালো। এখন শুধু অ্যাকশন হবে। মারামারি কাটাকাটি, রক্তারক্তি এগুলো দেখানো হবে…।” অভিনেত্রী তানভীন সুইটি অন্য প্রসঙ্গ টেনে লেখেন, “নতুন বাংলাদেশ বলে কথা। খুব ভালো লাগল। ধন্যবাদ মিডিয়ার সবাইকে!”

আইনি নোটিশের খবরের ফটো কার্ড শেয়ার করে অভিনেতা আদনান ফারুক হিল্লোল ভিন্ন ভাবনা ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, “এক পাগলে পপুলার হওয়ার জন্য এই নোটিশ পাঠাইছে, আর আমারা সবাই সেই পাগলরে আরো পপুলার বানানোর জন‍্য এই আলোচনায় ব্যস্ত হইছি।” শোবিজ অঙ্গনের এমন অনেক তারকা বিষয়টি নিয়ে সমালোচনার পাশাপাশি তীব্র প্রবাদ জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102