শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
র‌্যাব বিলুপ্ত হয়ে আসছে এসআরবি দুলুকে গুলির চেষ্টা, আটক যুবকের পরিচয় মিলেছে হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল চলনবিলে ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে : বিমান ও পর্যটনমন্ত্রী দারিদ্র্যের নির্মম কষাঘাত: মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন অসহায় মা ‘গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়’—বাগেরহাটে ডা. শফিকুর রহমান বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত নানা কর্মসূচিতে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২২

চলনবিলে ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে : বিমান ও পর্যটনমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের বৃহত্তম বিল চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী পরিবেশকে কাজে লাগিয়ে ইকো-ট্যুরিজম উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে বাস্তবায়নের লক্ষ্যে চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু করা হবে।

শনিবার (৮ আগস্ট) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় চলনবিল পরিদর্শন শেষে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চলনবিল বাংলাদেশের বৃহত্তম বিল। এর নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। পাশাপাশি চলনবিল অধ্যুষিত নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকা প্রাকৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ। এখানকার জীববৈচিত্র্যও জাতীয় সম্পদ হিসেবে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, চলনবিলের পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত ও সময়োপযোগী করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। দেশের পর্যটন শিল্পের আধুনিকায়নের অংশ হিসেবে চলনবিলকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি নিজে এ অঞ্চলের সম্ভাবনা পরিদর্শনে এসেছি। খুব শিগগিরই সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম শুরু হবে।

তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের সঞ্চালনায় এবং সাবেক সভাপতি এস এম আফছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102