শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার মহেশখালীতে শিক্ষাসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯ সায়েদাবাদে শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ জুন) রাতে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী ‘মিশন’ এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে বিজিবি সদস্যরা কয়েকজন সন্দেহভাজন দুষ্কৃতিকারীকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকার ও গভীর জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত মিশন এলাকা থেকে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি পাওয়ারজেল-৯০ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102