শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার মহেশখালীতে শিক্ষাসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯ সায়েদাবাদে শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

উড়ছে ব্রাজিল। হাইতির পর আজ স্কটল্যান্ডের বিপক্ষেও বড় জয়ের পথে সেলেসাওরা। মরক্কো, হাইতির পর আজ স্কটল্যান্ডের বিপক্ষেও গোলের দেখা পেয়েছেন দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ভিনি যেন গোল করা থামাতেই পারছেন না। বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচেই করেছেন গোল। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই করেছেন জোড়া গোল। তিনি যে আগুনে ফর্মে আছেন, তাই জানান দিচ্ছে তার এমন পারফর্ম্যান্স।

আর তার এই ধারাবাহিকতা বলছে, এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল। কারণ বিশ্বকাপের ইতিহাসে একটি চমকপ্রদ ধারা আছে। যদি কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেন, সেই আসরে দল শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে। ভিনিসিয়ুস জুনিয়র এবার সেই তালিকায় নাম লেখালেন।

১৯৭০ সালে জাইরজিনিও গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন। সেবার ব্রাজিল হয়েছিল চ্যাম্পিয়ন। ১৯৯৪ সালে একই কাজ করেছিলেন রোমারিও। সেবারও ব্রাজিল শিরোপা জিতেছিল। ২০০২ সালে একসঙ্গে রোনালদো ও রিভালদো দুজনই গ্রুপ পর্বে তিন ম্যাচে গোল করেছিলেন। সেই বিশ্বকাপেও ব্রাজিল হয়েছিল চ্যাম্পিয়ন।

এবার ২০২৬ বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন। এখন ইতিহাস বলছে, এবারও ব্রাজিল হতে পারে চ্যাম্পিয়ন।

অবশ্য ইতিহাসের ধারা মানেই ভবিষ্যতের নিশ্চয়তা নয়। তবে এই মিলটা ফুটবলপ্রেমীদের ভাবাচ্ছে। জাইরজিনিও, রোমারিও, রোনালদো, রিভালদো প্রতিবারই এই ধারা মিলে গেছে। ভিনিসিয়ুস কি সেই ধারা অব্যাহত রাখবেন? উত্তর মিলবে বিশ্বকাপের বাকি দিনগুলোতে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102