বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত নানা কর্মসূচিতে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২২ প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সরকারি দাপ্তরিক কাজে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ পুলিশ আসার খবরে লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার বন্যা নিয়ে দুঃসংবাদ গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধ সচেতনতা মূলক র‍্যালি ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। বিজেপিসি’র বাগেরহাট জেলা কমিটির অনুমোদন ‎শুনু সভাপতি ও সোহেল রানা সম্পাদক বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে খান জাহান আলী মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে প্রতিবাদ সমাবেশ

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলী (রহ.) মাজারের কুমির সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে খান জাহান আলী মাজার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান জাহান আলী মাজার পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জাহিদ সরদার, তৌহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু, শরিফ মোস্তফা জামান লিটু, কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম, ফকির আল মামুন টিপু, শেখ মোস্তাইন বিল্লাহ, হাওলাদার রফিকুল ইসলাম, মিসেস মনিরা ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, খান জাহান আলী মাজারের কুমির শুধু একটি প্রাণী নয়, এটি বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা মাজারের কুমির দেখতে আসেন। কুমির অপসারণের ফলে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এলাকার ঐতিহ্যও হুমকির মুখে পড়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, বাগেরহাটের ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কুমির পুনরায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা অনতিবিলম্বে খান জাহান আলী মাজারে কুমির ফিরিয়ে এনে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাজার চত্বরে বিক্ষোভ মিছিল করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102