বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

লঘুচাপের প্রভাবে চারদিন টানা ভারি বৃষ্টির শঙ্কা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে আগামী চারদিন ধরে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

শুক্রবার (১৫ মে) প্রকাশিত আবহাওয়ার বার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১৬ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে অতিভারি বর্ষণ হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (১৭ মে) ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায়ও অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এসময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সোমবার (১৮ মে) পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুরসহ দেশের কয়েকটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কিছু জায়গায় আবারও অতিভারি বর্ষণ হতে পারে। তবে এদিন তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102