চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় চব্বিশ ঘণ্টায় দেশের মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অধিকাংশ অঞ্চলেও আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
তাছাড়া ঢাকায় আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে এরপর বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার থেকে আগামী তিন-চার দিন ঢাকায় হালকা বৃষ্টিপাত হবে। তবে তারপর থেকে ঢাকায় বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে পারে।
মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই সময়ে গোপালগঞ্জে দেশের সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর, ময়মনসিংহ ও চাঁদপুরে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বো