ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আদাবর ও মোহাম্মদপুর থানায় ২৭ জনসহ বিভিন্ন এলাকা থেকে মোট ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গত রোববার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ৩ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ২৭ জন, আদাবর থানায় ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ জন এবং হাতিরঝিল থানায় ৬ জন রয়েছেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, আমি এখানে সম্প্রতি যোগদান করেছি। আমাদের সর্বশক্তি দিয়ে কিশোর গ্যাং এবং ছিনতাইকারীসহ সকল অপরাধীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন শুরু করেছি। কাউকে ছাড় দেয়া হবে না।