বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

কড়াইল বস্তির টিনশেড বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

রাজধানীর বনানী থানার কড়াইল বস্তির বিটিসিএম কলোনির একটি টিনশেড বাসা থেকে মোছা. মারজিয়া খাতুন (৩১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাতে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ বলেন, খবর পেয়ে পুলিশ কড়াইল বস্তির বিটিসিএম কলোনির আবুল খায়েরের টিনশেড দোতলা বাসা থেকে মারজিয়ার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

মারজিয়া খাতুনের স্বজনদের বরাত দিয়ে এসআই মো. আমজাদ শেখ বলেন, মারজিয়ার স্বামী নয়ন সৌদি প্রবাসী। শনিবার দুপুরে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মারজিয়া খাতুনের বাড়ি পাবনা জেলার বেড়া থানার ঢালারচর এলাকায়। তার বাবার নাম বাহাদুর মোল্লা। বর্তমানে পড়াইল বস্তি বিটিসি এস কলোনি আবুল খায়েরের ভাড়া বাসায় থাকতেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102