মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্ধেক অপারেশন রেখেই পালিয়ে যান চিকিৎসক

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাসুদ মাহাতাব, মুগধা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

“আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই”এই স্লোগানকে ধারণ করে ফুলের হাসি ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

এতে বয়স্কদের স্কুলের শিক্ষার্থীদের সনদ প্রদান এবং সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং ফাউন্ডেশনের প্রয়াত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগমের তত্ত্বাবধানে সুবিধাবঞ্চিত শিশুদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হল মুখর হয়ে ওঠে। ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষিকা সাবরিনা আফরোজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া (পিপি)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শওকত হোসেন (পিপিএম), মাই টিভির ব্যুরো চিফ মো. নুরুল কবির, সমাজসেবক এম. এ. সবুর, ক্যাপ্টেন মহসিন আলম, ক্যাপ্টেন সাঈদ, ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী, ক্যাপ্টেন মহসিনুজ্জামান খান, তাহেরা বেগম, অধ্যক্ষ আবু তৈয়ব, সাংবাদিক প্রণয় দাশ গুপ্ত, সাংবাদিক রতনসহ অনেকে। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসি ফাউন্ডেশনের গত পাঁচ বছরের মানবিক কার্যক্রম প্রশংসনীয়। তিনি এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উদ্বোধক জাহিদুল করিম কচি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধান আলোচক কামরুল কায়েস চৌধুরী বলেন, এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমাপনী বক্তব্যে সভাপতি তসলিম হাসান হৃদয় বলেন, মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের পরিবেশনা এবং সনদ প্রাপ্ত শিক্ষার্থীদের আনন্দঘন উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102