শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

বাবার সামনে মেয়েকে অপহরণ, প্রধান আসামি গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪)। অপহরণের ৯ দিনের মাথায় ঘটনার মূলহোতাকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে অভিযুক্ত লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়। লামীন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুর আড়াইটার সময় মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হই। পথে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে পৌঁছালে আসামি লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন আমার মেয়েকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।

ঘটনার পর উত্তরাপূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে উত্তরা পূর্ব থানার একটি দল অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার সময় গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকা থেকে প্রধান অভিযুক্ত লামীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102