বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রাজধানীতে ভোরের আগে থেকেই আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে। সূর্য ওঠার আগেই শুরু হয় মুষলধারে বৃষ্টি, যা সকালজুড়ে নগরজীবনে স্থবিরতা সৃষ্টি করে। হঠাৎ এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি এলেও কর্মব্যস্ত মানুষের জন্য তা হয়ে দাঁড়ায় ভোগান্তির কারণ।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন অফিসগামী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে পড়ায় আশ্রয় নিতে বাধ্য হন নিকটবর্তী দোকান বা ভবনে। যাদের কাছে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ এলাকায় সৃষ্টি হয় জলজট, যার ফলে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেকেই।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও ঝড় বয়ে যেতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102