বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

টেলিগ্রাম গ্রুপে তরুণীদের পর্নোগ্রাফি ভিডিও বিক্রি, গ্রেপ্তার যুবক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজধানীর মিরপুরে টেলিগ্রাম গ্রুপে মেয়েদের পর্নোগ্রাফি ভিডিও বিক্রয় ও সরবরাহের অভিযোগে একাধিক মোবাইলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), মিরপুর বিভাগ। 

গ্রেপ্তার যুবক হলেন- জাহিদ হোসেন (২১)।

রোববার (২৬ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটের দিকে মিরপুর থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, রোববার রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি মিরপুর বিভাগের দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ব্যক্তি মিরপুর থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসায় পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ ও সরবরাহ করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত হতে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার জাহিদ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার জাহিদ হোসেন ও তার সহযোগীরা মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে মেয়েদের পর্নোগ্রাফি বিক্রয়, বিতরণ ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102