বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

৭১-এ কার কী ভূমিকা ছিল, আল্লাহ পূর্ণাঙ্গ সাক্ষী : জামায়াত আমির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আল্লাহ ভালো জানেন, ’৭১ সালের চরম সময়ে কার কী ভূমিকা ছিল। আল্লাহ তা’আলাই এ বিষয়ে পূর্ণাঙ্গ সাক্ষী।’

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সকল বীরের প্রতি শ্রদ্ধা জানান এবং শহীদদের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি স্বাধীনতার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ স্বাধীন হওয়ার পর মানুষ চেয়েছিল একটি মানবিক রাষ্ট্র, যেখানে সর্বক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাস্তবে তার অনেকটাই উল্টো হয়েছে।’ তিনি দাবি করেন, জনগণের ম্যান্ডেট উপেক্ষা করার কারণেই ১৯৭১ সালের যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল।

তিনি আরও বলেন, সংসদ মাত্র সাত মিনিট আলোচনা করে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে নিঃসন্দেহে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে, যার সুফল জাতি পেয়েছে।

তিনি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার মৃত্যুতে জাতি গভীরভাবে শোকাহত হয়েছিল।

জামায়াত আমির বলেন, আমরা চাই বাংলাদেশে সব রাজনৈতিক দল জনগণের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেম নিয়ে সুস্থ ধারার রাজনীতি করুক। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে একটি সম্মানজনক জাতি গঠন করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102