বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি: চীনের ক্রমবর্ধমান প্রভাব ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ উচ্ছেদের তালিকায় ৯৫ শতাংশই মুসলিম, নন্দীগ্রামে সাম্প্রদায়িক বৈষম্যের ভয়াবহ চিত্র এ বছর মার্কিন নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের পহেলা বৈশাখে পান্তা-ইলিশ : লোকজ ঐতিহ্য নাকি শহুরে প্রথা? সুস্থ জীবনের মূলমন্ত্র নিয়মিত ব্যায়াম গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ১৪ ঘোড়া উদ্ধার ইসরায়েল হামলা চালালেও যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া ১৬৫ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ : বিজিবি হাতিরঝিলে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমিনুল ইসলাম বুলবুলের পরবর্তী পরিকল্পনা কী?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের কমিটিকে ভেঙে দিয়ে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বিসিবির নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন পদচ্যুত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

নিজেকে এখনো বিসিবির বৈধ সভাপতি দাবি করে তিনি এই সিদ্ধান্তকে ‘অনৈতিক’ এবং ‘ক্রীড়াঙ্গনে সরকারি হস্তক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনুল ইসলাম বুলবুল জানান, ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন ছিল সম্পূর্ণ স্বচ্ছ এবং নিয়মমাফিক। এনএসসির তদন্তে উত্থাপিত অনিয়মের অভিযোগগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

বুলবুল জানান, বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর অভ্যন্তরীণ বিষয়ে এনএসসির তদন্ত করার কোনো আইনি এখতিয়ার নেই।

সাবেক এই সভাপতির দাবি, নির্বাচিত পর্ষদকে জোরপূর্বক সরিয়ে অ্যাডহক কমিটি গঠন করা আইসিসির গঠনতন্ত্রের পরিপন্থী। এই ‘সরকারি হস্তক্ষেপের’ বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুলবুল আরও জানান, বিসিবির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হলে তা নিয়মতান্ত্রিক হতে হবে। আমরা আইসিসিকে পুরো বিষয়টি জানাব এবং আইনি লড়াই চালিয়ে যাব।

এদিকে, জাতীয় ক্রীড়া পরিষদ তাদের অবস্থানে অনড় রয়েছে। এনএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, গত নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও গঠনতন্ত্র লঙ্ঘনের অকাট্য প্রমাণ পাওয়ায় এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

জানা যায়, এনএসসি ইতোমধ্যেই তাদের তদন্ত রিপোর্ট এবং নবগঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির তালিকা আইসিসি সদর দপ্তরে পাঠিয়েছে।

উল্লেখ্য যে, এনএসসি কর্তৃক গঠিত এই অ্যাডহক কমিটির প্রধান করা হয়েছে সাবেক দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। আইসিসি ইতোমধ্যে এই পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102