রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া শুরু ৫ এপ্রিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন বিমান ঘাঁটি ও ইউনিটসমূহে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক যুদ্ধ সক্ষমতা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা মূল্যায়ন ও উন্নয়ন করা হবে। উল্লেখযোগ্যভাবে, এই সময়কালে বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত থাকবে এবং আধুনিক এয়ার ডিফেন্স কৌশল, সমন্বিত অপারেশন ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মহড়ায় যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট, সারফেস-টু-এয়ার মিসাইল (এসএএম) ইউনিট এবং আনম্যানড এরিয়াল সিস্টেম (ইউএএস)সহ বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিট সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এই মহড়ার অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকরা বিভিন্ন ধরনের এয়ার ওয়ারফেয়ার কৌশল অনুশীলন করবেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং)-এর বিভিন্ন ইউনিটও এই মহড়ায় অংশগ্রহণ করছে। এই যৌথ অংশগ্রহণ দেশের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102