বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তান যেভাবে হোয়াইট হাউসের আস্থা অর্জন করল ভয়াবহ বন্যায় ডুবে যাচ্ছে দেশ, বড় মাপের বিদ্যুৎ বিপর্যয় সৌদি আরব ও ইরানের মধ্যে কেন এই শত্রুতা? টেলিকম মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোটি টাকায় বালুমহালের ইজারা, ছাত্রদল-বিএনপি নেতার টাকার উৎস নিয়ে প্রশ্ন ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডা. দীপু মনিকে, পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী স্পেনের পর এবার যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি ভারতের মুর্শিদাবাদে মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ এখনো বাতিল ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন: ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে আন্তর্জাতিক নিন্দা জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ আজ

রামপাল প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল,মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

রামপাল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।একই সঙ্গে নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক সভার মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৯মার্চ ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় রামপাল বাসস্ট্যান্ডে অবস্থিত প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১ম অধিবেশনে প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমানের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দেয়া হয় এবং বিগত কমিটির হিসাব বুঝিয়ে দেয়া হয়। সভায় দ্বিতীয় অধিবেশনে শেখ সাগর আহমেদের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের আহব্বায়ক কমিটি এবং লোগো হালনাগাদ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদে মোঃ শাহজালাল গাজী ও সদস্য সচিব পদে আরিফ হাসান গজনবীর নাম প্রস্তাব করেন শেখ মাসুম বিল্লাহ।প্রেস ক্লাবের সকল সদস্য প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন।
পরবর্তীতে শেখ মোঃ সোহেল আহমেদ –
এস. এম. বাকি বিল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক,মোঃ খৈয়াম আহমেদ খিজির,যুগ্ন আহ্বায়ক,শেখ সাগর আহম্মেদ যুগ্ম আহ্বায়ক,এদের নাম প্রস্তাব করেন।সকল সদস্য বৃন্দ সম্মিলিতভাবে প্রস্তাব গ্ৰহণ করেন।

এরপর মোঃ রাকিবুল ইসলাম সুমন-শেখ মাসুম বিল্লাহ,
শেখ সোহেল আহম্মেদ,
শেখ সোহানুর রহমান এবং মোঃ ইমরান হোসেন (সদস্য) নাম প্রস্তাব করেন।সকল সদস্য প্রস্তাবটি সম্মতি প্রকাশ করেন।

নবগঠিত ৯ সদস্য আহ্বায়ক কমিটি ৩০ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে সভায় জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102