বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তান যেভাবে হোয়াইট হাউসের আস্থা অর্জন করল ভয়াবহ বন্যায় ডুবে যাচ্ছে দেশ, বড় মাপের বিদ্যুৎ বিপর্যয় সৌদি আরব ও ইরানের মধ্যে কেন এই শত্রুতা? টেলিকম মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোটি টাকায় বালুমহালের ইজারা, ছাত্রদল-বিএনপি নেতার টাকার উৎস নিয়ে প্রশ্ন ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডা. দীপু মনিকে, পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী স্পেনের পর এবার যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি ভারতের মুর্শিদাবাদে মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ এখনো বাতিল ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন: ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে আন্তর্জাতিক নিন্দা জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ আজ

সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি : নাহিদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ এবং সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের কোনো প্রভাব বা প্রতিফলন দেখা যাচ্ছে না।

রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘এই সংসদ কীভাবে গঠিত হয়েছে তা আমরা ভুলে যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোটও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু বর্তমান কার্যক্রম দেখলে মনে হয়, এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেন কখনো হয়নি।’

নাহিদ ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ এই বিষয়গুলো সংসদের নিয়মিত দৈনন্দিন কার্যক্রমের আগে আলোচনার বিষয় হওয়া উচিত। তার মতে, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে সংসদে সঠিক ও কার্যকরী আলোচনা না হলে জনগণ ও দেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি বলেন, ‘যেকোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেতে হবে। সংসদে এর সুষ্ঠু সমাধান বের করা প্রয়োজন। এরপরই নিয়মিত প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা যুক্তিসংগত হবে।’

বিরোধীদলের এই শীর্ষ নেতা জানান, সংসদের নিয়ম অনুযায়ী ইতোমধ্যেই তারা গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার জন্য একটি নোটিশ জমা দিয়েছেন।

তিনি স্পিকার ও সংসদে উপস্থিত সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা প্রথমেই বিধি অনুসারে নোটিশ দিয়েছি। তাই আমাদের অনুরোধ, জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আগে আলোচনার ব্যবস্থা করা হোক। এটি দেশের জন্য এবং সংসদের প্রাধান্যের স্বার্থে জরুরি।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102