রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর সড়ক থেকে মো. তানভীর আহমেদ সাব্বির (৪৩) নামে এক যুবক হারিয়ে গেছেন।
সোমবার (২৩ মার্চ) বিকেল ৫টার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।
জানা গেছে, সোমবার বাসা থেকে বের হয়ে তিনি নিউমার্কেট যাচ্ছেন বলে জানান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
নিখোঁজ হওয়ার সময় তানভীর আহমেদের পরনে নীল প্রিন্টের শার্ট এবং জিন্স প্যান্ট ছিল। তার গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক রয়েছে। এ ঘটনায় তার বাবা খান গোলাম মোহাম্মদ রাজধানীর হাজারীবাগ থানায় জিডি করেছেন।