বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

১৭ বছর পর তারেক রহমানের আগমনে বিএনপি নেতার মানত পূরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

জামালপুরের বকশিগঞ্জে তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে এক বিএনপি নেতা মানত পূরণ করেছেন। জমরুদ আলী নেদা ১৭ বছর আগে মানত করেছিলেন তারেক রহমান দেশে ফিরে এলে তিনি একটি গরু জবাই করে নেতাকর্মী ও সাধারণ মানুষকে খাওয়াবেন।

সেই মানত পূরণ হওয়ায় তিনি তার সেই ওয়াদা রক্ষা করেন। সোমবার (২৩ মার্চ) দুপুরে তিনি এই ভুরিভোজের আয়োজন করেন।

মানতে গরু জবাই করার কথা থাকলেও আর্থিক সামর্থ্য না থাকায় একটি ছাগল জবাই করে নেতাকর্মী ও সাধারণ মানুষকে খাওয়ান তিনি।

বিএনপি নেতার এই ভুরিভোজে উপস্থিত ছিলেন- বাট্রাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আক্তার মাস্টার, সহ-সভাপতি মো. রুবেল মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ আরও অনেকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102